বাঙালির পিতা

কার ডাকে শোষণের জাল করে ছিন্ন

মুক্তির মন্ত্রে যে বাঙালি অভিন্ন

যার ডাকে ছিল আহা মোহনীয় সুর

মুক্তির কাণ্ডারি শেখ মুজিবুর।

 

চেতনার বীজ বুনে বাঙালির মনে

স্বপ্নের দিশারি যে হন জাগরণে

জনতার হূদয়ে জাগ্রত সুর

শেখ মুজিবুর তিনি শেখ মুজিবুর।

 

তাঁর ডাক বাঙালিকে ঘর থেকে আনে

মুক্তির কথা ছিল তাঁর আহ্বানে।

রেসকোর্স ময়দান তাই ভরপুর

মুক্তির বাণী দেন শেখ মুজিবুর।

 

হুংকারে কেঁপেছিল শত্রুর বুক

বাঙালিরা মুক্তির নেশায় উন্মুখ

নিপীড়িত জনতার ভয় করে দূর

বাঙালির পিতা হন শেখ মুজিবুর।