যদি কথা বলে গাছ

এমন যদি হয় কথারা গাছ হয়ে যায়!?

শৈশবে শেখানো বুলি, ভাঙাকথা

কৈশোরে দুরন্ত কথা, ডানাভাসা দিনে—

প্রেমকথা, ঝগড়া-অভিমান কথা...

কতো কথাই না বলেছি সারাজীবন

এতো এতো কথা কোথায় যায়!?

ভাবো তো একবার মানুষের প্রতিটি কথা

পাখির প্রতিটি শিস দুলতে দুলতে—

কথা-বীজ হয়ে মাটিতে পড়ে গেল

জল-হাওয়া পেয়ে একদিন

খুব ভোরে

        কথার অঙ্কুর

উদ্গম হচ্ছে!