মদনে গাছ ও খুঁটি রেখে চলছে রাস্তা সংস্কার

নেত্রকোনা-খালিয়াজুড়ি সড়কের মদন পৌরসভা অংশে ১৩টি গাছ ও একটি বিদ্যুতের খুঁটি রেখেই রাস্তার সংস্কার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোবারক হোসেন জানান, গাছ-খুঁটি সরানোর ব্যাপারে নেত্রকোনা সওজ বিভাগের সঙ্গে কথা বলেছি। নেত্রকোনা পল্লী বিদ্যুত্ মদন জোনাল অফিসের ডিজিএম ফিরোজ হোসেন জানান, খুঁটির ব্যাপারে সওজ আমাদেরকে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেব। নেত্রকোনা সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাজিব কুমার দাস জানান, গাছ ও খুঁটি আমাদের নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গাছ কাটার বিষয়ে আমি বন বিভাগের সঙ্গে কথা বলেছি।