অনলাইন গেমে আসক্ত শিশু-কিশোর

এক সময় শিশু-কিশোররা অবসর সময় কাটাত বই পড়ে, মাঠে খেলে অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। কিন্তু প্রযুক্তির বিকাশ ও বিনোদন কেন্দ্রের অভাবে এসব শিশু-কিশোররা দিন দিন পাবিসসহ বিভিন্ন অনলাইন ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাইদুর রহমান বলেন, ক্রমাগত অনলাইন গেমের প্রতি আসক্তির কারণে অন্য কাজের প্রতি মনোযোগ কমে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে, স্মার্ট ফোনের স্কিনের আলোতে চোখের সমস্যা দেখা দিতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছা বলেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারিবারিক অনুশাসনের সঙ্গে প্রয়োজন কাউন্সিলিং।