সুজানগরের চরাঞ্চলে পেঁয়াজের ভালো ফলন

সুজানগরের চরাঞ্চলের জমিগুলোতে আগাম আবাদকৃত পেঁয়াজের ভালো ফলন হয়েছে। এতে পেঁয়াজচাষিদের মুখে হাসি দেখা দিয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৫০ হেক্টর জমিতে আগাম পেঁয়াজ আবাদ করা হয়। ইতিমধ্যে কিছু কিছু জমির পেঁয়াজ তোলা শুরু হয়েছে। পেঁয়াজচাষি বিল্লাল হোসেন বলেন, চরাঞ্চলের অধিকাংশ জমিতে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। হাটবাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর আগাম আবাদ করা পেঁয়াজের ফলন ভালো হয়েছে।