বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বৈধ কাগজপত্র না থাকায় হাতিয়ায় জাহাজমারা নিউ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। বুধবার সন্ধ্যায় তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে ঐ ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন। এছাড়া হাতিয়া উপজেলা সদরে অবস্থিত ডক্টরস ডায়াগনস্টিক ল্যাব, ফিরোজা ডায়াগনস্টিক ল্যাব, ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও তমরদ্দি ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্রে ঝামেলা থাকায় সতর্কতামূলক নোটিশ দেন।