টেকনাফে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল হ্নীলা হাসপাতাল রোডের টিএনআর রকমারি ড্রাগ হাউজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইব্রাহীম প্রকাশ মনুকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফ মেরিন ড্রাইভ সীবীচ রোডের আব্দুল্লাহ স্টোরের সামনে অভিযানে যায়। এ সময় সুরত আলমকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ১২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে।