মোহামেডানের জার্সি গায়ে ফুটবল মাতিয়েছেন তারকা ডিফেন্ডার কায়সার হামিদ। তার ছেলে সাদাত হামিদ এবার মোহামেডানে খেলবেন। বয়স ২০ বছর। পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এই তরুণ মোহামেডানে ট্রায়াল দিয়ে জায়গা করে নিয়েছেন। তার মধ্যে প্রতিভা খুঁজে পেয়েছেন ইংলিশ কোচ সিনলেন। মোহামেডান ক্লাব সূত্র জানিয়েছে, কায়সার হামিদের জন্য নয়, তারা তরুণ প্রতিভাবান আট জন ফুটবলারকে দলে নিয়েছেন। যদি ভালো পারফরম্যান্স করে লীগেও খেলবেন। এর আগে মোহামেডানে খেলতে এসেছিলেন ডিফেন্ডার আবুলের ছেলে। কিন্তু তাকে সেবার মাঠে নামতে দেখা যায়নি।
মোহামেডান এবারও ফুটবল দল গঠন করছে অখ্যাত সব খেলোয়াড় নিয়ে। কোচ ইংল্যান্ড হতে এসে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে ঝাঁপিয়েছেন। তার মতে এই ফুটবলারদের নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট করছেন না, তবে মোহামেডান সমর্থক যেন খুশি হয় সেদিকে নজর রাখবেন তিনি।