জাপানি ফুটবলার ইউসুকে কাতো ঢাকার মাঠে খেলেন। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলে এবার যোগ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা সংসদে। এসে বিপদেই পড়েছেন এই মিডফিল্ডার । এবার মুক্তিযোদ্ধা সংসদ দলই গঠন করতে পারছে না। অর্থ সংকটে পড়ে অনিশ্চিয়তার মধ্যে হাঁটছে। নিজের ফেসবুকে জাপানি ভাষায় একটি ভিডিও বার্তায় করাবটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা জানেন তিনি। সেই শ্রদ্ধায় ক্লাবটির পাশে পৃষ্ঠপোষকদের আহ্বান জানিয়েছেন ইউসুকে কাতো। তবে এরই মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টির দিকে নজর দিয়েছেন বলে জানা গেছে।