ইসলামি চরমপন্থাকে টার্গেট করে ফরাসি মন্ত্রিসভায় আইন পাশ

ফ্রান্সে সম্প্রতি চরমপন্থিদের বেশ কয়েকটি হামলার পর ইসলামের চরমপন্থাকে দমন করতে একটি বিল পাশ করেছে ফরাসি মন্ত্রিসভা। ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর জোর প্রচেষ্টার পর আসা খসড়া এই আইনে হোম-স্কুলিংয়ের নিয়মকানুন এবং হেট স্পিচ বা জাতিবিদ্বেষপূর্ণ মন্তব্য রুখতে কঠোরতা আরোপ করবে। ফ্রান্সে এবং এর বাইরে অনেক সমালোচক তার সরকারকে দুষছেন যে ধর্মকে টার্গেট করতেই এই আইন ব্যবহার করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসতেক্স এটিকে সুরক্ষা আইন বলে অভিহিত করেছেন, যা মুসলিমদের উগ্রতার হাত থেকে মুক্তি দেবে বলে মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, এটি ধর্মের বিরুদ্ধে বা বিশেষ করে মুসলিমদের ধর্মের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। —বিবিসি