মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক
সিদ্বেশ্বরী কলেজ, ঢাকা
৫০. কোনটি সুবিধা প্রদানকারী হিসাব?
(ক) দেনাদার (খ) মালিক
(গ) পাওনাদার (ঘ) শ্রমিক
৫১. ব্যবসায়িক লেনদেন সংরক্ষণ করা হয় কেন?
(ক) কারবারের ব্যয় হ্রাস করার জন্য
(খ) অধিক মুনাফা অর্জন করার জন্য
(গ) সঠিক তথ্য সরবরাহ করার জন্য
(ঘ) ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য
৫২. অফিসে ব্যবহূত কম্পিউটার বিক্রয় করলে লেনদেনের গুণগত পরিবর্তন হওয়ার কারণ কী?
(ক) সমীকরণের উভয় দিকে উপাদানগুলোর পরিবর্তন ঘটে
(খ) একটি সম্পদ বাড়ে এবং একটি দায় বাড়ে
(গ) সমপরিমাণ টাকা দ্বারা A ও P-এর পরিবর্তন হয়
(ঘ) সমীকরণের এক পাশের পরিবর্তন ঘটে
৫৩. প্রতিটি লেনদেন কীভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
(ক) সম্পদের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
(খ) দায়ের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
(গ) স্বত্বাধিকারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
(ঘ) সম্পদ, দায় ও স্বত্বাধিকারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
৫৪. কোনটি আর্থিক অবস্থার গুণগত পরিবর্তনের উদাহরণ?
(ক) দায় পরিশোধ (খ) অবচয় ধার্য
(গ) ধারে সম্পত্তি ক্রয় (ঘ) সম্পত্তি ক্রয়
৫৫. নিচের কোনটি লেনদেনের উদাহরণ?
(ক) রমিজকে ম্যানেজার হিসেবে নিয়োগ
(খ) পণ্য বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ
(গ) কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ
(ঘ) ম্যানেজারকে বেতন প্রদান
৫৬. কোনটি একসাথে সম্পদ ও মালিকানা স্বত্ব হ্রাস করে?
(ক) ৫,০০০ টাকার মেশিন ক্রয়
(খ) স্থায়ী সম্পদ অর্জন ব্যয় ৫০,০০০ টাকা
(গ) ধারে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা
(ঘ) ৫% কুঋণ সঞ্চিতি ধার্য করা
৫৭. ধারে লেনদেনের উদাহরণ কোনটি?
(ক) ক্রেডিট কার্ডে আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা
(খ) সুমনের নিকট নগদে বিক্রয় ২,০০০ টাকা
(গ) চেকে পণ্য ক্রয় ১০,০০০ টাকা
(ঘ) হাসানের নিকট বিক্রয় ১০,০০০ টাকা
৫৮. স্থায়ী সম্পত্তির অবিরত ব্যবহারের ক্ষয়ক্ষতি কোন ধরনের লেনদেন?
(ক) নগদ লেনদেন (খ) বাকি লেনদেন
(গ) দৃশ্যমান লেনদেন (ঘ) অদৃশ্যমান লেনদেন
৫৯. অবচয়, অবহারে শেয়ার ইস্যু, কুঋণ ইত্যাদি কোন শ্রেণির লেনদেন
(ক) অদৃশ্যমান ও অকারবারিক লেনদেন
(খ) কারবারি ও অদৃশ্যমান লেনদেন
(গ) অদৃশ্যমান ও ধারে লেনদেন
(ঘ) দৃশ্যমান ও বহিঃলেনদেন
৬০. ম্যানেজারকে কমিশন প্রদান- কোন ধরনের লেনদেন?
(ক) আন্তঃলেনদেন (খ) বহিঃলেনদেন
(গ) অনগদ লেনদেন (গ) ব্যক্তিগত লেনদেন
৬১. ‘১০% কারবারি বাট্টা’ কোন শ্রেণির লেনদেন?
(ক) নগদ লেনদেন (খ) বাকি লেনদেন
(গ) অনগদ লেনদেন (ঘ) আন্তঃলেনদেন
৬২. ‘শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান’ কোন শ্রেণির লেনদেন?
(ক) বাকি লেনদেন (খ) অনগদ লেনদেন
(গ) আন্তঃলেনদেন (ঘ) বহিঃলেনদেন
৬৩. বাজেয়াপ্ত হিসাবের জের ২০,০০০ টাকা মূলধন সঞ্চিতিতে স্থানান্তর- কোন ধরনের লেনদেন?
(ক) আন্তঃলেনদেন (খ) বহিঃলেনদেন
(গ) নগদ লেনদেন (ঘ) ধারে লেনদেন
৬৪. ‘প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির দান ২০,০০০ টাকা’-কোন প্রকার লেনদেন?
(ক) বহিঃলেনদেন (খ) আন্তঃলেনদেন
(গ) নগদ লেনদেন (ঘ) অনগদ লেনদেন
৬৫. সকল লেনদেনই ঘটনা- এর ব্যতিক্রম কোনটি?
(ক) ফরমায়েশ প্রদান (খ) হিসাবরক্ষক নিয়োগ
(গ) কর্মী বাছাই (ঘ) কুঋণ সঞ্চিতি
৫০গ, ৫১গ, ৫২ঘ, ৫৩.ঘ, ৫৪ঘ, ৫৫ঘ, ৫৬ঘ, ৫৭ঘ, ৫৮ঘ, ৫৯খ, ৬০খ, ৬১গ, ৬২ঘ, ৬৩ক, ৬৪ক, ৬৫ঘ