নবম ও দশম শ্রেণির পড়াশোনা:ফিন্যান্স ও ব্যাংকিং

নির্মল ইন্দু সরকার, প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা

অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

১। মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হয়?

ক. উদ্দেশ্যের বাস্তবায়ন                             খ. অর্থের সুষ্ঠু ব্যবহার

গ. সম্পদের মূল্যায়ন                                ঘ. প্রকল্পের যথার্থতা যাচাই

২। কীভাবে বিক্রয় খরচ ন্যূনতম রাখা যায়?

ক. বৈদেশিক বিনিয়োগ করে                       খ. সঠিক পণ্য নির্বাচন করে

গ. অর্থের যথাযথ ব্যবহার করে                     ঘ. সম্পদ ব্যবস্থাপনা করে

৩। ব্যবসায়ের মূল চালিকা শক্তি কোনটি?

ক. অর্থায়ন           খ. ব্যবস্থাপনা

গ. হিসাববিজ্ঞান     ঘ. অর্থনীতি

৪। কোনটি অর্থায়নের বিষয়বস্তু?

ক. মুনাফা বাড়ানো                                খ. পরিকল্পনা

গ. অর্থ সংগ্রহ ও বিনিয়োগ                        ঘ. প্রকল্প

৫। কোনটি পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি করে?

ক. দীর্ঘমেয়াদি অর্থ পরিশোধের সুযোগ           

খ. তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত

গ. নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ              

ঘ. ব্যবসায়ের কার্য-পরিধি বৃদ্ধি

৬.পারিবারিক অর্থায়নে কোনটি অনুপস্থিত থাকে?

ক. উত্স নির্ধারণ         

খ. তহবিল সংগ্রহ

গ. মুনাফা অর্জন          

ঘ. ব্যবহার প্রক্রিয়া

৭। কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে?

ক. উপযোগিতা       খ. অর্থায়ন

গ. পরিকল্পনা             ঘ. ব্যবস্থাপনা

৮। কোম্পানি মূলত কীভাবে তহবিল সংগ্রহ করে ?

ক. শেয়ার বিক্রি করে খ. ঋণ নিয়ে

গ. নিজস্ব মূলধন থেকে

ঘ. বিমা করে                        

৯। প্রতিটি প্রতিষ্ঠান মূলত কিসের সাথে জড়িত?

ক. বিক্রয়      খ. অর্থায়ন প্রক্রিয়া

গ. ক্রয়      ঘ. উত্পাদন প্রক্রিয়া

১০.পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য কী?

ক. পরিবারের সদস্যদের মঙ্গল                    খ. পরিবার প্রধানের মঙ্গল

গ. আত্মীয় স্বজনের মঙ্গল                          ঘ. সামাজিক মঙ্গল

উত্তর:১.খ২.গ৩.ক৪.গ৫.ঘ           ৬.গ৭.খ৮.ক৯.খ১০.ক