‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন ‌নিলে মদ্যপান করা যাবে না দু’মাস

করোনা ভ্যাকসিন 'স্পুটনিক ভি' নিলে তারপর বেশ কিছুদিন মদ্যপান করা যাবে না বলে জানিয়েছে রাশিয়ার উপভোক্তা স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষেধকটি যেন ঠিকমতো কাজ করতে পারে সে জন্যই এই বার্তা দিয়েছে বিশেষজ্ঞরা। 

ভারতীয় সংবাদ সংস্থা বিজনেস টুডের বরাতে জানা যায়, রাশিয়ার উপভোক্তা স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার প্রধান আনা পোপোভা জানিয়েছেন, দুই ডোজের এই টিকা নেওয়ার দু সপ্তাহ আগে থেকে মদ্যপান বন্ধ রাখতে হবে এবং তা নেওয়ার পর থেকে ৪২ দিন পর্যন্ত মদ্যপান করা যাবে না। অর্থাৎ সবমিলিয়ে প্রায় দুমাস মদ্যপান করা চলবে না। কারণ তিনি জানিয়েছেন, এই টিকা করনের সময় অ্যালকোহল পেটে পড়লে ভ্যাকসিনের এই রোগ প্রতিরোধ করায় বাধা সৃষ্টি হবে।

আরো পড়ুন: করোনা সংক্রামণ ঠেকাতে ফ্রান্সে কারফিউ জারি

এদিকে এমন সর্তকতা জারি করায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিশেষত সামনেই বড়দিন থাকায় ‌।এই অতি মহামারী রুখতে লকডাউন জারি হওয়ায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।ঘরে বসে গৃহবন্দী থাকতে থাকতে এক চরম একঘেয়েমির মধ্যে কাটাতে হচ্ছিল। ফলে অনেকেই আশা করেছিল বড়দিনের উৎসবে সেটা কাটবে। কিন্তু দেখা যাচ্ছে তাতেও সে গুড়ে বালি।

তবে এ ক্ষেত্রে কিছুটা আশার আলো দিয়েছেন ভ্যাকসিন ডেভেলপার জিনটবার্গ । তিনি কিছুটা নমনীয় হয়ে জানিয়েছেন, এক গ্লাস শ্যাম্পেইনে তেমন ক্ষতি হবে না। কিন্তু অ্যালকোহলের মাত্রা বাড়লে নিশ্চিতভাবে এই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

ইত্তেফাক/এএইচপি