আর্মেনিয়ার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে এবং এ জন্য তাদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করেন তিনি।
জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচভেলের বরাতে জানা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আর্মেনিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছে। তারা শহর, গ্রাম, মসজিদ ধ্বংস করেছে। তাই তাঁদের বিচার হওয়া উচিত। আর্মেনিয়ার সেনা অবশ্য দাবি করে, তারা নয়, এ সব ধ্বংস হয়েছে আজারি সেনার। তিনি মনে করেন, এ জন্য তাদের বিচার হওয়া উচিত। গতকাল বৃহস্পতিবার আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে এ দাবি করেন তিনি।
আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে বরাবরই আজারবাইজানের পক্ষে অবস্থান তুরস্কের। যার ফরে আজারবাইজানের জয় পাওয়া সহজ হয়েছে। অন্যদিকে এরদোয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করে আজারবাইজানের সেনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করেছে। ফলে নাগোরনো-কারাবাখের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের কাছে দিয়ে দিতে হয়েছে। যা জয় হিসেবেই দেখছে আজারবাইজান।
আরো পড়ুন: ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন নিলে মদ্যপান করা যাবে না দু’মাস
এরদোয়ান আরো বলেন, আর্মেনিয়ার নতুন সরকার কিছু শর্ত মানলে আজারবাইজানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা হতে পারে। আশা করি আর্মেনিয়ার মানুষ নিজেদের বর্তমান নেতৃত্বের বোঝা থেকে মুক্তি পাবেন। এই নেতারাই অতীতে তাদের মিথ্যা কথা বলে বুঝিয়েছেন এবং দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছেন।যে সংঘাত রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ছিল, সেটা এবার অন্য ভাবে হবে। নতুন সরকার কিছু শর্ত মানলে আজারবাইজানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা হতে পারে। এ সময় তুরস্কের সঙ্গে আর্মেনিয়ার সীমান্ত খুলে দেবেন বলেও জানান তিনি।
ইত্তেফাক/এএইচপি