মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বৃস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে ছলিমনগর খেলার মাঠে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে সখীপুর স্পোর্টস একাডেমি টাইব্রেকারে ২-১ গোলে কোদালিয়া স্পোর্টস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক পুরস্কার তুলে দেন। বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফাইনালে।