স্পোর্টস রিপোর্টার
দেশের তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকী মিশরের পিরামিড অনলাইন ওপেন শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে আট জনের মধ্যে অষ্টম হয়েছেন। ৬২৭.৩ স্কোর করে ফাইনালে উঠলেও ১২১.১ স্কোর করে হতাশ করেন বাকী। এই ইভেন্টে ২৫২.৫ স্কোর করে স্বর্ণপদক জেতেন ইরানের নওরোজিয়ান। ২৫১.৬ স্কোর করে ভারতের যশবর্ধন রুপা ও ২৩০.৩ রুদ্রাক্ষ ব্রোঞ্জপদক জেতেন। অন্যদিকে ফাইনালে উঠতে ব্যর্থ হন ৫৬৭ স্কোর করা পিস্তল শুটার শাকিল আহমেদ।