টেস্ট অধিনায়কত্ব পেলেন কক

সাদা বলের পর এবার লাল বলেও কুইন্টন ডি ককের কাঁধে নেতৃত্বের ভার তুলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী এক বছর দেশটির হয়ে তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন কাগিসো রাবাদা ও ডোয়াইন প্রিটোরিয়াস। তবে নেতৃত্ব হারালেও দলে ঠিকই আছেন ফাফ ডু প্লেসিস। তাছাড়া ডাক পাওয়া তিন নতুন মুখ-সারেল এরউই, গ্লেন্টন স্টুরম্যান, কাইল ভেরেইন। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৩ জানুয়ারি জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।