পলাশ (নরসিংদী) সংবাদদাতা
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পলাশের ঘোড়াশাল বাজারে গরম কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা। অভিজাত মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতেও সমানভাবে চলছে গরম কাপড়ের বেচাকেনা। সস্তা দামে গরম কাপড় কিনতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা ফুটপাতের দোকানে ভিড় করছে। চাকরিজীবী রাশেদ মিয়া ও গৃহবধূ আসমা আক্তার জানান, আমাদের মতো সাধারণ আয়ের মানুষের জন্য ফুটপাতই ভরসা। ঘোড়াশাল বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, শুক্র ও সোমবার এখানে প্রায় ৪০০ ভাসমান দোকান বসে। শীত পড়ায় গত দুই হাটে গরম কাপড়ের ক্রেতার সংখ্যা বেড়েছে।