চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে নির্মিত স্লুইসগেটের মুখে পলি জমে ভরাট হয়ে গেছে। এতে জোয়ার-ভাটার পানি ঠিকমতো ওঠা-নামা করতে না পারায় নদীসংলগ্ন অসংখ্য বিলের পানি আটকে আছে। ফলে কয়েক হাজার বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্জেশ্বর বাড়ৈসহ একাধিক চাষি জানান, বিলে অতিরিক্ত পানি জমে থাকায় বোরো আবাদ অসম্ভব হয়ে পড়েছে। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, দ্রুতই পলি অপসারণ করা হবে।