হোমনায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় শুক্রবার বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. হুমায়ুন ফরিদী (২৫)। সে পঞ্চগড় জেলার দিঘল গ্রামের সুবল মিয়ার ছেলে। নিহতের সহযোগী নন্দন রায় জানান, আমরা প্রাইম কানেকটিভিটি ইন্টারনেট কোম্পানির বাঞ্ছারামপুর লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার হাত লেগে গেলে সে ঝুলে যায়। পরে সেখান থেকে নামিয়ে হোমনা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। হোমনা পল্লি বিদ্যুতের ডিজিএম আজিজুল ইসলাম সরকার বলেন, বিদ্যুতের তার ছেঁড়া ছিল কথাটি সত্য নয়। তাছাড়া বিদ্যুতের খুঁটিতে কাজ করার বিষয়টি বিদ্যুত্ অফিসে জানানো হয়নি।