নাটোর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে গণতন্ত্র আর আইনের শাসন বলে কিছু নেই। বিএনপি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। শুক্রবার সকালে নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রহিম নেওয়াজ, সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।