আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে নারী সাংবাদিক নিহত

আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার রাজ্যের রাজধানী জালালাবাদ শহরের রাস্তায় বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে টেলিভিশন ও রেডিও উপস্থাপিকা মালালাই মাইওয়ান্ড ও তার গাড়িচালককে। 

জার্মান সংবাদ মাধ্যম ডয়চেভেলের বরাতে জানা যায়, কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার অল্প সময়ের মধ্যেই বন্দুকধারীরা তার গাড়িকে তাক করে এলোপাতাড়ি গুলি চালায়। সেখানেই প্রাণ হারান মাইওয়ান্ড ও তার গাড়িচালক। এই তথ্য জানিয়েছেন রাজ্যের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি। মাইওয়ান্ড এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলের জন্য চার বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন উপস্থাপক হিসেবে। ২০ বছর বয়স ছিল মাইওয়ান্ডের। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান আরেক আফগান সাংবাদিক আলিয়াস দায়ি। 

ইত্তেফাক/এএইচপি