মুন্সীগঞ্জ প্রতিনিধি
গতকাল শুক্রবার ছিল মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পরই জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন ও শহিদদের স্মরণে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট ও প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান আনিছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মো. ফয়সাল বিপ্লব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু প্রমুখ।