প্রধানমন্ত্রীকে অভিনন্দন ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির

স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান

স্বপ্নের পদ্মা সেতুর পুরো অবকাঠামো দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব, দুর্দান্ত ও ক্লান্তিহীন স্পৃহা সব প্রতিবন্ধকতা অতিক্রম করে পদ্মার বুকে সাফল্যের স্মৃতিফলক হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের সেতু। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ একই সঙ্গে প্রধানমন্ত্রীর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। গতকাল বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক এক আলোচনাসভায় এই মতামত ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদারসহ অন্য নেতৃবৃন্দ।