ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালীর হাট বাজারে বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতির ঐ ইউনিয়ন কমিটির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। সমাবেশের প্রধান অতিথি জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভার্চুয়াল পদ্ধতিতে তার ঢাকার ধানমণ্ডির বাসভবন মাজেদা ভিলা থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার পরে আনুষ্ঠিকভাবে সমাবেশ শুরু হয়।
সমাবেশে ভিটাবাড়িয়া ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. মতিউর রহমান বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম-আহ্বায়ক এবং ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপির সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা যুবসংহতির আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ দুলাল, মো. সাইদুর রহমান সাব্বির, যুবসংহতি নেতা মো. জসিম আকন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপি মহিলা পার্টির ভাণ্ডারিয়া উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক এবং গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হাসান দুলাল মল্লিক, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, পৌর কাউন্সিলর মঞ্জু রাণী সিংহ, বেবি আখতার, উপজেলা যুবসংহতি নেতা আবুবক্কর মাস্টার, ভিটাবাড়িয়া ইউনিয়ন যুবসংহতির সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম মোল্লা, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের সদস্য সচিব মো. মাহাবুব শরিফ শুভ, স্থানীয় মহিলা যুবসংহতি নেত্রী সামী আক্তার, ইন্দু মতি রানী, নারগিস আক্তার, হাফছা আক্তারসহ উপজেলা, ইউনিয়ন জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় প্রবীণ গণ্যমান্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি দীর্ঘ ৩৭ বছর ধরে ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলে দলমত-নির্বিশেষে যে উন্নয়ন করেছেন, সে ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনে তার মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
১ নং ভিটাবাড়িয়া ইউনিয়ন জাতীয় যুবসংহতির নয়া কমিটি
সভাপতি: মো. মতিউর রহমান বুলবুল, সিনিয়র সহ-সভাপতি: মো. শাকিল হাওলাদার, সহ-সভাপতি: সাব্বির আকন আহমেদ, মানিক মণ্ডল, মো. হিরু হাওলাদার, সাধারণ সম্পাদক: মো. খাইরুল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক: মো. জসিম মুন্সি, মো. মাসুম খান, সাংগঠনিক সম্পাদক: মো. জাহিদ হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মোনায়েম হাওলাদার, প্রচার সম্পাদক: মো. আলামিন খান, সহ-প্রচার সম্পাদক: মো. সুজন হাওলাদার; দপ্তর সম্পাদক: মো. শাহিন হাওলাদার, যুব মহিলা বিষয়ক সম্পাদক: ইন্দুমতী হালদার, ধর্ম বিষয়ক সম্পাদক: মো. সাইফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: ছাকায়েত হোসেন আকন, অর্থ বিষয়ক সম্পাদক: সুমন মৃধা, শ্রম বিষয়ক সম্পাদক: মোশারেফ হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক: হুমায়ুন হাওলাদার, আপ্যায়ন সম্পাদক: নাছির হাওলাদার, গ্রন্থ ও পাঠাগার সম্পাদক: সুজন দফাদার, পরিবেশ বিষয়ক সম্পাদক: মিন্টু জমাদ্দার, শিক্ষা বিষয়ক সম্পাদক: প্রশান্ত সাধক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: রফিক হাওলাদার, বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক: শাহিন হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক: রুবেল তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক: মালেক হাওলাদার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক: সবুর হাওলাদার, সদস্য: সুব্রত চক্রবর্তী, খোকন আকন, সাগর পালোয়ান, রাহাত হাওলাদার, আউয়াল হাওলাদার, জাকির হাওলাদার, পনির হাওলাদার, নিয়াজ খান, ফয়সাল হাওলাদার, নূর আলম, আজিম, আলামিন আকন, আলী হায়দার সুমন, রিয়াজ মোল্লা, পান্না হাওলাদার, জামাল মোল্লা, মিঠুন মৃধা, সাজিদ, সাইফুল ইসলাম, রিয়াজ খান, জামাল মোল্লা, জসিম মৃধা, মহাসিন হাং, হাচান, মিজান ফকির, আজিম হাং, দুলাল হাং, মিরাজ হাং, মনির হাং, রনি হাং, পলাশ হাং, ইব্রাহিম আকন, হাফিজ, সলেমান হাং, আবুল মৃধা, রিয়াদুল, তোফাজ্জেল হাং, লিমন আকন, আরিফ, আলী হাং, কিশোর।