দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চার জন, পঞ্চাশোর্ধ্ব দুই জন এবং ষাটোর্ধ্ব ১১ জন। এ পর্যন্ত মোট ৬ হাজার ৯৮৬ মৃতের মধ্যে ৩ হাজার ৭৫৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৭৯৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮৩৬ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৫৬ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৫৬ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৩ জনের বয়স ছিল ১০ বছরের কম।
গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩ হাজার ৮৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৬তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩২তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।