ফের প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে রাশিয়া, জার্মানিতে। দেশ দুইটিতে গত একদিনে রেকর্ড সংখ্যক করোনায় মৃত্যু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে গত একদিনে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২৯ হাজার ৮৭৫ জন। যা দেশটিতে করোনার সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ।
জার্মানির অর্থমন্ত্রী পিটার আল্টমায়ার সতর্ক করে বলেছেন, আমাদের জরুরি কাজ করতে হবে। আমাদের আগের পরিকল্পনার চেয়ে অনেক বেশি কিছু করতে হবে।
দেশটি নভেম্বরের শুরুর দিক থেকে ফের আংশিক লকডাউন জারি করেছে।
এদিকে শুক্রবার রাশিয়া এবং ইউক্রেনেও করোনায় রেকর্ড সংখ্যক লোকের মৃত্যু হয়েছে।
গত একদিনে রাশিয়ায় করোনায় ৬১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির মহামারি টাস্ক ফোর্স জানিয়েছে। এতে করে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৯৩ জনে। এরমধ্যে মস্কো এবং সেন্ট পিটার্সবারগে মৃত্যুর পরিমাণ বেশি।
তবে রাশিয়ায় সরকারিভাবে যে করোনায় মৃত্যুর যে পরিসংখ্যান বলা হয়েছে তাতে সন্দেহ রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
এছাড়া দেশটি জানিয়েছে গত সপ্তাহ থেকে তাদের স্পুটনিক ভি ভ্যাকসিন গণহারে চিকিৎসক, শিক্ষক এবং সামাজিক কর্মীদের প্রদান করা হচ্ছে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এসআর