দিল্লীতে ইউসিবি কর্মকর্তার মৃত্যু

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ও পলিটিক্যাল এডিটর ফারাজী আজমল হোসেনের স্ত্রী জিন্নাতুন বাকিয়া ছবি ভারতের দিল্লীর এ্যাপলো হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, মেয়ে দ্বৈতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মিরপুর শাখার ম্যানেজার (অপারেশন্স) ছিলেন। গত ২২ অক্টোবর ওই হাসপাতালে জিন্নাতুন বাকিয়ার কিডনি প্রতিস্থাপন করা হয়। ২৮ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়পত্র পান। পরে দিল্লীতে অবস্থান করা অবস্থায় তার জ্বর হয়। এরপর তাকে আবারও একই হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। শুক্রবার হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্র জানায়, জিন্নাতুন বাকিয়া ছবির লাশ দিল্লী থেকে বিমানযোগে কলকাতায় আনা হবে। সড়কপথে বেনাপোল দিয়ে লাশ এনে যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।