রাণীশংকৈলে ১১ আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গত ১০ ডিসেম্বর দিবাগত রাতব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত ১১জন আসামিকে গ্রেফতার করেছে। 

পুলিশ জানায়, আসামিদের বৃহস্পতিবার সারারাত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। 

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। শুক্রবার শুক্রবার দুপুরে তাদেরকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে