জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, চরজিতর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, ফানুর আশরাফুল উলুম মাদ্রাসার সুপার জমির উদ্দিন খান, চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৈরি, আমার বাড়ি আমার খামারের কর্মসূচী সংগঠক এসএম ফারুক প্রমুখ।