মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

বরগুনার বামনায় আজ শনিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত ( ২২) নামের এক যুবক নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, ডৌয়াতলা কাকচিড়া সড়কের ডৌয়াতলা বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ টাওয়ারের কাছে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মটর সাইকেল চালক ভাইজোড়া গ্রামের শাহজালালের ছেলে রিফাত( ২২) নিহত হয়। রিফাতের ভাই মটর সাইকেল আরোহী সিফাত(১৮) ও সাওন (২২)গুরুতর আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল  শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বামনা থানার অফিসার ইন চার্জ মো হাবিবুর রহমান জানান পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ইত্তেফাক/এমআর