ঝিনাইদহ জেলার শৈলকুপা শহরের ফুটপাত গুলো দখল করে নিয়েছে দোকানদারা। দিনে দিনে তাদের দখল বাড়ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। এতে জনগনের চলাচলা দারুন অসুবিধা হচ্ছে। সে দিকে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
শৈলকুপা শহরের প্রধান সড়ক হচ্ছে ব্রিজ রোড। এ সড়কের দুপাশে গড়ে উঠা মার্কেট সরকারি জায়গার উপর নির্মিত। এছাড়াও নতুন বাজারে দোকার পাট ও ব্যবসা প্রতিষ্ঠান সরকারি জমির উপর নির্মিত। ১/১১ পর সরকারের পক্ষ হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হলে ব্রিজ রোড ও নতুন বাজারের দোকান পাট ভেঙ্গে দেওয়া হয়। এতে অনেক দোকানদার ও কর্মচারি কর্মহীন হয়ে পড়ে। তারা দ্বারে দ্বারে অনুনয় রিণয় করতে থাকে। পরে প্রশাসন মানবিক দিক বিবেচনা করে ঘর তৈরির অনুমতি দেয়। তবে শর্ত থাকে রাস্তা খেকে দূরে করতে হবে। যাতে ফুটপাত দিয়ে মানুষ নির্বিঘেœ চলাচল করতে পারে। তারা শর্ত মেনে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে। কিছুদিন যেতে না যেতেই সামনের ফুটপাত দখল করে। এমনকি রাস্তার উপর হোটেলের রান্নাবান্না শুরু করে। মানুষ প্রতিবাদ জানালেও তারা কর্ণপাত করে না। সাপ্তাহিক হাটের দিন গুলোতে বেশি সমস্যা হয়।
শৈলকুপা উপজেলার ভাইস চেয়ারম্যান ও দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাদিুন্নবী কালু বলেন, বিষয়টি তার নজরে এসেছে। শীর্ঘই ফুটপাত দখল মুক্ত করা হবে।
শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আলম বলেন, শহরের যানজট নিরসনের জন্য প্রশাসনের সহায়তায় ফুটপাত গুলো পরিষ্কার করা হবে।
বিমল সাহা