নবম-দশম শ্রেণি:ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম অধ্যায়-অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

 

১১। সরকারের ব্যয়ের খাত কোনটি?

ক. আয়কর                 খ. শুল্ক 

গ. সঞ্চয়পত্র                ঘ. প্রতিরক্ষা

১২। বিভিন্ন সেতুতে অর্থায়ন বিশ্বব্যাংকের কোন ধরনের অর্থায়ন?

ক. সরকারি                       খ. আর্ন্তজাতিক

গ. অব্যবসায়ী                     ঘ. ব্যবসায়

১৩। বাংলাদেশে কোন কারণে বাণিজ্য ঘাটতি হয়?

ক. অদক্ষ পরিচালনা      খ. কারিগরি অক্ষমতা

গ. আমদানি বেশি         ঘ. শ্রমশক্তির অভাব

১৪. বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি ভূমিকা রাখে?

ক. রেমিটেন্স                   খ. বৈদেশিক ঋণ

গ. বৈদেশিক অনুদান         ঘ. শুল্ক

১৫. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কী বলে?

ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান    খ. সমবায় প্রতিষ্ঠান

গ. ব্যবসায় প্রতিষ্ঠান       ঘ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

১৬। একমালিকানা ব্যবসায়ের তহবিলের প্রধান উত্স কী?

ক. আত্মীয় স্বজন         খ. ব্যাংক ঋণ

গ. মহাজন                ঘ. নিজস্ব তহবিল

১৭। কোন ব্যবসায়ে লোকসান হলে নিজস্ব তহবিল থেকে ক্ষতিপূরণ করতে হয়?

ক. একমালিকানা      খ. অংশীদারি  

গ. কোম্পানি           ঘ. সমবায় ব্যবসায়

১৮. কোন প্রতিষ্ঠানের তারল্য ঝুঁকি বেশি?

ক. একমালিকানা        খ. অংশীদারি  

গ. কোম্পানি             ঘ. সমবায় ব্যবসায়

১৯. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক?

ক. একমালিকানা         খ. অংশীদারি  

গ. কোম্পানি               ঘ. সমবায় ব্যবসায়

২০. কোন ব্যবসায়ের জন্য শেয়ার ইস্যু প্রয়োজন?

ক. একমালিকানা         খ. অংশীদারি  

গ. কোম্পানি              ঘ. সমবায় ব্যবসায়

২১. শেয়ার হোল্ডারদেরকে কোম্পানি শেয়ারের বিনিময়ে কি দেয়?

ক বন্ড   খ. ডিবেঞ্চার  গ. লভ্যাংশ   ঘ. সুদ

২২. কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারদের কী দেয়?

ক. বন্ড  খ. ডিবেঞ্চার  গ. লভ্যাংশ     ঘ. সুদ

উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

রাসেল সরকারি অফিসের একজন নিরাপত্তা কর্মী। তার আয় পরিবারের খরচের জন্য যথেষ্ট নয়। তার মেয়ের লেখাপড়ার জন্য অর্থায়নের প্রয়োজন হয়। এজন্য মাঝে মধ্যে তাকে আত্মীয় স্বজনের নিকট থেকে তাকে ধার নিতে হয়।

২৩। রাসেল তার মেয়ের লেখাপড়ার জন্য কোন ধরনের অর্থায়ন করেছে?

ক. প্রাতিষ্ঠানিক             খ. পারিবারিক

গ. ব্যবসায়                  ঘ. অব্যবসায়

২৪. রাসেলের পারিবারিক তহবিল খরচের তুলনায় বেশি হলে কোনটি করা উচিত?

ক. বিলাসী আসবাবপত্র ক্রয়               

খ. ভবিষ্যত ব্যবহারের জন্য সঞ্চয়

গ. এতিমখানায় দান  ঘ. জমি ক্রয়

২৫। ব্যবসায় প্রতিষ্ঠান কোনটির জন্য পূর্ব পরিকল্পনা করে?

ক. হিসাবরক্ষণ     খ.অর্থায়ন

গ. ব্যাংক সুদ       ঘ.পরিচালন দক্ষতা

উত্তর:১১. ঘ            ১২.খ১৩.গ               ১৪.ক১৫.গ               ১৬.ঘ১৭. ক              ১৮.খ১৯.গ              ২০.গ       

২১. গ২২. ঘ২৩. খ২৪. খ২৫.খ