দাও সাড়া তোল আওয়াজ

 

নারী ক্ষমতায়ন ও লিঙ্গভিত্তিক সমতা অর্জনের শপথে শেষ হলো ইউএসএআইডি’র উদ্যোগে ১৬ দিনব্যাপী কার্যক্রম ‘দাও সাড়া তোলো আওয়াজ’। আয়োজনটির সহযোগিতায় ছিল রেডিও স্বাধীন ৯২.৪ এফএম ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আয়োজনের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। যেখানে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সংসদীয় ধারার বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ মনে করে নারী উন্নয়নের ক্ষেত্রে পুরুষের ভূমিকায় অগ্রগণ্য’। এ বিষয়ের পক্ষে সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিতর্কের বিষয় উপস্থাপন ও যুক্তি খণ্ডনের মাধ্যমে জয়লাভ করে। বিজয়ী দলের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাইয়ান সাদিক ইফতি। এ উপলক্ষে বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডি পরিচালক ডেরিক এস ব্রাউন, জেন্ডার উপদেষ্টা মাহমুদা রহমান খান, রেডিও স্বাধীনের পরিচালক নেভিল ফেরদৌস হাসান ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ শুকরানা।