হাম-রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

সারা দেশের সঙ্গে একযোগে বরিশালেও শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর কাউনিয়াস্থ নগর মাতৃসদন কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সময় মেয়র জানান, তাদের ইপিআই কর্মীরা মাঠে রয়েছেন এবং গেল বারে ৯৫ শতাংশ শিশু এই কর্মসূচির আওতায় এলেও এবার তিনি চাচ্ছেন সব শিশুই এই টিকার আওতায় আসবে। ২০২১ সালের জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত এই কর্মসূচির আওতায় জেলায় লাখ ৪২ হাজার ৬০০ শিশু টিকার আওতায় আসবে।