সিরাজগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত!

গত কয়েক দিন ধরে সিরাজগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইছে। এতে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। অনেকে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকেই। শীত বস্ত্রের দোকানগুলোতে ও ফুটপাতে পুরোনো কাপড়ের দোকানে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। অটোরিকশাচালক কামাল হোসেন জানান, তীব্র শীতে কিছুক্ষণ রিকশা চালানোর পর হাতে আর শক্তি পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে রিকশা চালানো বন্ধ করতে হয়।