রংপুরে চিনিকল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

রংপুর শ্যামপুর চিনিকলের সামনে রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী এবং কর্মরত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা। গতকাল শনিবার সকাল সাড়ে আটটা থেকে চিনিকলের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে বন্ধ ঘোষিত চিনিকলে আখ মাড়াই শুরু না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন বলেন, আমরা রুটি রুজির জন্য আন্দোলন করছি। এই আন্দোলনে বাধা দিলে প্রতিহত করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।