হাতিয়ায় ৪০টি গাঁজার গাছসহ এক জন আটক

বাড়িতে গাঁজার চাষ করে দীর্ঘদিন ব্যবসা করার অভিযোগে নাহিদ উদ্দিন জুনায়েদ নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০টি গাঁজার গাছ জব্দ করা হয়। আটক নাহিদ উদ্দিন জুনায়েদ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। পরে জাহাজমারা ফাঁড়ি থানার পুলিশ নাহিদকে গাঁজা ও গাঁজার গাছসহ হাতিয়া থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, আটক নাহিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।