শীতে হোম অ্যাপ্লায়েন্স ক্রেতাদের বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন

 

সারা দেশে বাড়ছে শীতে ব্যবহার্য হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা। বরাবরের মতো এই চাহিদার সিংহভাগ পূরণের টার্গেট নিয়ে প্রস্তুত ওয়ালটন। দেশের সর্বত্র ওয়ালটনের শোরুম-গুলোতে পাওয়া যাচ্ছে ওয়াশিং মেশিন, রুম হিটার, গিজার বা ওয়াটার হিটার, ওভেন, রাইসকুকার, ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার, আয়রন, ব্লেন্ডার, জুসারসহ ২০০ মডেলের হোম অ্যাপ্লায়েন্স। পণ্যের ডিজাইন ও কালারে এসেছে বৈচিত্র্য। যুক্ত হয়েছে অসংখ্য নতুন মডেলের পণ্য। রয়েছে বিশেষ ক্রেতাসুবিধা। শীত উপলক্ষ্যে হোম অ্যাপ্লায়েন্স ক্রেতাদের পণ্যভেদে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন। শীতে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ওয়াশিং মেশিন অথবা মাইক্রোওয়েব ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা ৫০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার কিংবা ফ্রিজ, এসি, টিভিসহ অসংখ্য পণ্য ফ্রি পাচ্ছেন। সারা দেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮-এর আওতায় ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েব ওভেন ক্রয়ে এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।

এদিকে ওয়ালটন ই-প্লাজা থেকে অনলাইনে হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন ৫ শতাংশ নগদ ছাড়সহ জিরো ইন্টারেস্টে সর্বোচ্চ ছয় মাসের ইএমআই সুবিধা। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট ম্যানেজার জানেসার আলী জানান, ওয়ালটনের শীতকালীন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আরো রয়েছে ১০ মডেলের রুম হিটার, ৫ মডেলের ওয়াটার হিটার বা গিজারসহ অনেকগুলো মডেলের রাইসকুকার, ব্লেন্ডার ও জুসার, আয়রন বা ইস্ত্রি মেশিন, ইলেকট্রিক কেটলি; ওয়াটার পিউরিফায়ার, ইলেকট্রিক মাল্টিকুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্স, স্ট্যান্ড মিক্সার বা বিটার মেশিন, হেয়ার ক্লিপার, ট্রিমার ও শেভার মেশিন।— প্রেস বিজ্ঞপ্তি