এফসিআইতে যোগ দিল মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি এফসিআইয়ের সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছে। এতে করে মার্কেন্টাইল ব্যাংক ৯০টির অধিক দেশে এফসিআইয়ের ৪০০ সদস্যের মাধ্যমে ব্যাংকের বিদ্যমান এবং সম্ভাব্য গ্রাহকদের রপ্তানি ও আমদানি ফ্যাক্টরিং সেবা প্রদান করতে পারবে। এফসিআই সেক্রেটারি জেনারেল পিটার মুলরয় স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংককে এ খবরটি নিশ্চিত করা হয়। ওপেন অ্যাকাউন্ট ট্রেডের মাধ্যমে রপ্তানিকৃত পণ্যের ফ্যাক্টরিং এবং ফিন্যান্সিংয়ের জন্য গ্লোবাল প্রতিনিধি সংস্থা হিসেবে এফসিআই (প্রাক্তন নাম ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনাল) প্রসিদ্ধ। —প্রেস বিজ্ঞপ্তি