সাপ্তাহিক গেইনারের শীর্ষে ডমিনেজ স্টিল

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৫টির বা ৫৩ দশমিক ৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে ডমিনেজ স্টল বিল্ডিং সিস্টেমসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডমিনেজ স্টিলের শেয়ারদর ছিল ২২ দশমিক ৫০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়ায় ৩৫ দশমিক ৯০ টাকা। অর্থাত্, সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৩ দশমিক ৪০ টাকা বা ৫৯ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ারের ২৭ দশমিক ৬২ শতাংশ, ফরচুন সুজের ২৫ দশমিক ৪৩ শতাংশ, রূপালি ইনসিওরেন্সের ২২ দশমিক ৭১ শতাংশ, ফাইন ফুডসের ২০ দশমিক ৯৩ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১৮ দশমিক ৩১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলসের ১৭ দশমিক ৬৫ শতাংশ, রিপাবলিক ইনসিওরেন্সের ১৫ দশমিক ৪৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক ১৫ শতাংশ ও আফতাব অটোমোবাইলসের ১৪ দশমিক ৮৮ শতাংশ দর বেড়েছে।