বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পুরুষ ও নারী দল নিয়ে আয়োজিত বিজয় দিবস ভলিবল গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামসংলগ্ন শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে। মহিলা : মহিলা লড়াইয়ে প্রথম খেলায় আনসার ৩-০ সেটে জামালপুর একাডেমিকে, পুরুষ লড়াইয়ে সেনাবাহিনী ৩-০ সেটে বাংলাদেশ জেল দলকে এবং বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে বিমান বাহিনীকে হারায়। ৯টি দল অংশগ্রহণ করছে। প্রথম বারের মতো আনসার , পুলিশ, জামালপুর জেলা কাবাডি একাডেমি মহিলা ভলিবল দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন।