বঙ্গবন্ধু টি-২০ কাপে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে গত ২৫ নভেম্বর ঢাকায় এসেছিলেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। পরিবারের সঙ্গে বড়দিন কাটাতে গত শুক্রবার রাতে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন ডমিঙ্গো। বিসিবির লজিস্টিকস বিভাগ গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।
অন্য কোনো বিদেশি কোচ না আসলেও বঙ্গবন্ধু টি-২০ কাপের খেলা দেখতে এসেছিলেন শুধু ডমিঙ্গো। বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে পারেন এই প্রোটিয়া কোচ। ততদিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের হোম সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে যাবে। তখন ডমিঙ্গো ও বাকি বিদেশি কোচরা ঢাকায় আসবেন।