ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলামের বিরুদ্ধে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদ এলাহী কর্তৃক সাজানো ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান গতকাল শনিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, সংবাদপত্র ও জনপ্রশাসন একে অপরের পরিপূরক। প্রশাসনের একজন কর্মকর্তার পক্ষে এ ধরনের কার্যকলাপ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ডিআরইউর নেতৃবৃন্দ দ্রুত এই সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহারের দাবি জানান।