আহসান উল হাবিবের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

শহিদ মুক্তিযোদ্ধা প্রকৌশলী আহসান উল হাবিবের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে সিরাজগঞ্জের অদূরে শৈলাবাড়ী যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হলে শহিদ স্মৃতি বেদিতে সকাল ৮টায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া আগামীকাল সোমবার সিরাজগঞ্জের শহিদ আহসান উল হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরখারুয়া, মেছড়া এবং শহিদ আহসান উল হাবিব উচ্চ বিদ্যালয়ে, পাঁচঠাকুরি ও শিমলায় দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।