উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় কভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাতানামা এক কিশোর (১৫) নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার জাদিমোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানা পুলিশের এস আই সিদ্ধার্থ জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে ১৪/১৫ বছরের অজ্ঞাতনামা এক কিশোর সাইকেল চালিয়ে জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ তাৎক্ষণিক কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের বুসপুর থানার বৈদ্যার হাট ভাঙ্গাদীঘির পাড় গ্রামের মো. মাহমুদুল আলমের ছেলে মো. ইয়াসিনকে আটক করে ঘাতক কভার্ডভ্যানটি জব্দ করে।

আরো পড়ুন: মদ, সিগারেটে মেতেছেন সেই সৌদি তরুণী

তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে নিহতের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করছে।

ইত্তেফাক/বিএএফ