গাজীপুরে হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে চার লক্ষাধিক শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম  সোহরাব হোসেন ও সিটির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। আগামী ২৪ জানুয়ারি পযর্ন্ত এ কর্মসূচি রাত-দিন চলবে। উদ্বোধনকালে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরে পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় বিপুলসংখ্যক মহিলা কাজ করেন। এতে করে দিনের বেলায় তাদের  বাচ্চারা টিকা খাওয়ানো থেকে বাদ পড়ে যায়। তাই এবার রাতেও হাম রুবেলার টিকা খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে।