কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের দস্যুনারায়ণপুর এলাকায় সড়কের দেবে যাওয়া অংশটি একদিনের মধ্যে সংস্কার করা হয়েছে। ফলে সড়কটি সাময়িকভাবে যান চলাচলের উপযোগী করার পর গতকাল শনিবার থেকে হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। শুক্রবার ভোরে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত এ সড়কটির পূর্ব-পশ্চিমে দৈর্ঘ্য ৩০০ ফুট, প্রস্থে ২০ ফুট কার্পেটিং করা রাস্তাসহ প্রায় ১২০ ফুট জমি সমতল থেকে প্রায় ১৫ ফুট নিচে দেবে যায়। ফলে উপজেলার ব্যস্ততম এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই স্থানে গত ১৬ বছরে আরো দুই বার গাছপালা ও নদী তীরবর্তী জমিসহ সড়ক দেবে যাওয়ার ঘটনা ঘটে। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী নূরুল ইসলাম জানান, দেবে যাওয়া স্থান পরীক্ষা-নিরীক্ষা চলছে। স্থায়ী সমাধান করা হবে।