চট্টগ্রামে প্রায় ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ২

গত শুক্রবার রাতে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১ কোটি ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় গাড়ির চালক রুবেল মিয়া ও হেলপার মো. ইউনূসকে আটক করা হয়।

র্যাব-৭-এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন জানান, র্যাব সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে ট্রাভেল ব্যাগে কৌশলে লুকানো ৩৮ হাজার ৮০ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। আটক রুবেল ও ইউনূসের বাড়ি নোয়াখালী জেলার শরীফপুর এলাকায়। তারা নগরীর আকবর শাহ থানা এলাকায় থাকেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।