মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত মেজবাহউদ্দিন ঢাকা কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রেললাইন পারাপার করতে গিয়ে কমলাপুরগামী এক ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন বলেন, গতকাল শনিবার সন্ধ্যায়  মগবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় নিহত মেজবার দেহ চার টুকরা হয়ে গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরো বলেন, নিহত মেজবা  লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরড়া গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে। সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।